বীর ও রবীন্দ্রনাথ

  • সঙ্গীতা কর
  • ২০২৫-০৫-০৮ ২২:৩২:৩৯
image

ছেলেবেলায় ভয় পেলে 
আসতো রবি বুকে 
বলতো ডেকে, বীরপুরুষ 
সাজো মনের সুখে।

আমি তখন তেপান্তরে
ঘোড়ার পিঠে চেপে 
কতপথ পার হয়েছি 
দেখা হয়নি মেপে।

পালকিতে মা ছিলেন বসে 
আমার ছিলো পণ
বাঁচাতে হবে নিজের মাকে 
যা হোক বিসর্জন।

আজকে আমি অনেক বড়ো 
বীর সেনানীর বেশে
মায়ের সীমায় দাঁড়িয়ে আছি 
মাকে ভালোবেসে।

আসছে গুলি, আসছে বারুদ 
আসছে ধ্বংস ঝংকারে 
গর্জে উঠে বলছি আমি 
বাঁচাবো মাকে অহংকারে।

ভয় নেই মা, আছে 
তোর কোলের ছেলে 
সাহস রাখতে দুর্যোগে 
রবীন্দ্রনাথ,গেছেন বলে।