ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • শিলা আক্তার,
  • ২০২৫-০৫-০৮ ২০:৫৮:৫০
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আসবাবপত্রের মালিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জল, পিকআপ চালক আলামিন ও অজ্ঞাত হেলপার।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা বাসা বাড়ির আসবাবপত্র ও মালামাল নিয়ে একটি পিকআপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা একটি লোভেট গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে পিকআপের চালক, হেলপার, আসবাবপত্রের মালিকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মহাসড়ক থেকে পিকআপ-লোভেট থানায় নিয়ে যায়। 
এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, খবর পেয়ে মহাসড়ক থেকে পিকআপ, লোভেট ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।