চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাক্টর-ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে শ্রী মতিনাথ মন্ডল (৪৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের মৃত জটলা মন্ডলের ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,বৃহস্পতিবার(৮মে) সকাল পৌনে ১১টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ইউপি কমপ্লেক্সের দিকে যাবার পথে নিজ গ্রামেই রহনপুর থেকে যাতাহারাগামী আঞ্চলিক সড়কে বিপরীত থেকে আসা একটি বেপারোয়া ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় মতিনাথের মোটারসাইকেলের। এত তিনি ঘটনাস্থলে আহত হন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।