পা র মি তা চ্যা টা র্জী

  • তানপুরাটার তার ছিঁড়ে গেছে
  • ২০২৫-০৫-০৭ ২২:৩৭:৩১
image

তানপুরাটায় অনেক ধুলো জমে গেছে
তোমার কি মনে পড়ে সেই গান-- 
যা শুনে এসেছিলে কাছে
বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যায় শুনিয়েছিলাম 
সেই সুর কানে কানে তোমায় 
কি গভীর অনুরাগে নিয়েছিলে কাছে টেনে আমায়
দ্বন্দ ছন্দে চলছিল দিন ভালো মন্দে
সুর ছিল তখনও আনন্দে 
হঠাৎ কেন ছিঁড়ে গেলো তানপুরাটার তার
জানিনা কি অভিমান মনে জমেছিল তোমার 
চেয়েছিলাম ভালোবাসার ঘর খানি বেঁধে রাখতে
ধুলো যদি জমে যায় তানপুরায়- 
কি আসে যায় তাতে
তবুও ভাঙেনি অভিমান তোমার 
কেন এত একা করে ফেললে আমায়
সব অনুরাগ দিয়ে বেঁধেছিলাম যে ঘর
তা কেন ভেঙে দিলে বলবে একবার
না বলে কেন চলে গেলে দূরে
ছন্দ হীন জীবন আমার চলে যে বেসুরে
একবার কি আসবেনা ফিরে ভেঙে দিয়ে সব অভিমান
আবার সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় 
তানপুরায় বেজে উঠুক নতুন সুরে গান