ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ৫ ও ৬ নং ওয়ার্ডে গুরুতর অসুস্থ আবু তাহের বাবু ও ভ্যান চালক জাহিদুলকে চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সন্ধায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আশরাফুল আলম, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, মাওলানা আবুল বাশার, মাষ্টার মুজিবর রহমান, হেলাল উদ্দীন সহ অনেকে ।