চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক খ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০৭ ২০:৪৭:২৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সকলের সম্মিলিত প্রচেষ্টা,থ্যালাসেমিয়া রোগীর সুচিকিৎসা--প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক খ্যালাসেমিয়া দিবস  উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭মে) দুপুওে জেলা শহরের সিটি কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান। প্রধান আলোচক ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিয়া।  বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বারিন্দ মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. আল মামুন,রাজশাহী মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের রেজিষ্টার ডা, মারুফ আল হাসান, মেডিক্যাল অফিসার ডা. মার্জিয়া আফরিন বন্যা প্রমুখ।
অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালসেমিয়া একটি বংশগত রোগ।  মানবকোষে রক্ত তৈরীর জিনে ত্রæটি থেকে এই রোগের বাহক ও রোগি হয়। তবে সব বাহকই রোগি নন। অনুষ্ঠানে শেষপর্বে কুইজ প্রতিযোগিতার পূরস্কার বিতরণ করেন অতিথিরা।