জি না ত জা হা ন খা ন

  • কিপ ইট আপ ডিয়ার
  • ২০২৩-০৮-১১ ০১:৩৩:১০
image

বাতাস কাঁপে, মানুষ ভাবে এই প্রেম! 
আর আমি অনার্গল মাথা তুলে রেখেছি 
অনবরত এমন অবনত প্রেমে —
ধুলো জানে তার ওড়ার সময়ে অন্যকে 
কিভাবে আবৃত করে রাখে, সেহেতু সে মহান...

দূরে দূর গান বাজে।
দুলতে থাকা পাতারা জানে বাতাস কতটা দায়ী; 
ছোটো হয়ে আসা ছায়াদের, 
ঘষে ঘষে মুছে দেই সময়ের ইরেজারে। 
আমরা ময়ূরকে ভালোবাসি —  
আর ময়ূর মেঘদল।  
আগুন তোমার চোখে 
তুমি বলো সাপ! বৃষ্টি হয়...
অর্ধেক রাত, ঘুমের পাশে নদী
টের পাও? জল বইছে - 
আগুন, রাত, সাপ একই সরলরেখায়। 
অথচ ঘুম নেই