পা র মি তা চ্যা টা র্জী

  • অজানা অপেক্ষা
  • ২০২৫-০৫-০৫ ১৩:২৫:২২
image

অনেক অন্ধকার আকাশের তারা গুণে,
বাদল বাতাস গায়ে লাগিয়ে,
বসন্তের বাতাসের দোলায় মনকে দুলিয়ে
ভালোবাসা আসে জীবনে।
ভালোবাসার স্বপ্ন গড়ে তোলে
একটি মায়াবী বাসা,
যেখানে থাকে কুড়িয়ে পাওয়া যায়
এক টুকরো সুখের অনুভুতি।
কত তাড়াতাড়ি বদলে যায় ভালোবাসার রঙ,
ইট কাঠ দেওয়ালের বাড়ী সাজান আসবাবের মধ্যে,
দৈনন্দিন চাওয়া পাওয়ার মধ্যে ভালোবাসা কি সত্যি হারিয়ে  যায়?
না কি চাপা পড়ে  থাকে বিরহ বিহীন বেদনার অন্তরালে?
জানিনা ----
কিন্তু এখনো বসন্ত ফাগুনের দিনে,
পূণিমার আলো ভরা অনন্ত আকাশের মাঝে
ভালোবাসা কি উকি একবার মারেনা ?
হয়তো আসে ক্ষণিকের জন্য,
আবার হারিয়ে যায় প্রয়োজনের আড়ালে।
কিন্তু পুরানো সেই  মানুষটা ঠিক থেকে যায়
অজানা অপেক্ষার সাথে।।