মো শা হে দ চৌ ধু রী

  • খান্দানী এক পার্ক
  • ২০২৫-০৫-০৫ ১৩:২১:৫৬
image

খান্দানী এক পার্কে বসে আছি
চারদিকে তার উড়ছে যে মৌমাছি।

পার্ক সে-তো নয় -- দেখি ছাদবাগানে
জমে গেছে কবিতা আর গানে।

মৌমাছি নয় -- সব যে মধুকবি
আমজনতার নীরব প্রতিচ্ছবি।

ঘাস ভরা ছাদ ডাল ভরেছে ফুলে
এসব দেখে গাইছে কবিকূলে।

সন্ধ্যা হলো পাখি মেলে ডানা
ওই দেখা যায় চাঁদিমা আধখানা।

বোশেখ মাসে বায়ূ মৃদুমন্দ
কবি বসে খুঁজে ফেরে ছন্দ।

খুঁজে পেলাম এক মানুষ মানবিক
আপন দেশের বীর লড়াকু সৈনিক।

তারই হাতে তুলে দিলাম কাব্য
কিছু কথা আবার বসে ভাববো।