ডা: মা হ মু দু ল হা সা ন

  • স্বার্থের প্রেম
  • ২০২৫-০৫-০৫ ০২:০২:২৬
image

মনের সীমানায়ও তুমি নেই এখন
যদিও একদিন ছিলে দৃষ্টির সীমানায়।
তারও আগে, এনালগ যুগে-বছর বিশেক আগে,
তোমার দীর্ঘশ্বাস ছিল শুধুই কি আবেগে?
নাকি স্বার্থের তরে এঁকেছিলে এক প্রেমের গদ্য
কুয়াশায় আছি,এখনো বুঝিনি তোমার ভালবাসার মন্ত্র।
মিছে মায়ার জালে পড়ে গেছি-দেখছ ভুল আয়নায়,
কৃষ্ণচূড়ার লাল শাড়ীটির পাণে কে না তাকায়??
কপাল-গলের ভাঁজ বলে,নও তুমি চিরযৌবনা --
আগের সেই রেশমি চুলগুলো, এখনতো হাওয়ায় ওড়ছে না,
দীঘল দেহখানি নুয়ে যাচ্ছে,দেমাগী ভাবের চাপে,
আসলেতো নও তুমি কৃষ্ণচূড়ার ফুল,যে প্রেম সর্বস্ব সঁপে।
আমিতো ভালই আছি,কারণ কি জানো??
বেসেছি ভাল সুন্দর মনকে,ভুল মানুষকে নয়,শোনো।
আটলান্টিকের ওপারে জলরং দেখি, দেখিনা তোমার ঢং,,
ধ্রুবসত্য প্রেম আসে বারবার, যেমন কৃষ্ণচূড়ার রঙ।।