না স রী ণ রী ণা

  • বিভীষিকাময় সে রাতে
  • ২০২৩-০৮-১০ ২৩:৫৪:৪০
image

আমি বাংলাদেশ ; আমি বাংলা মা । 
সে রাতে আমি হারিয়েছি আমার শ্রেষ্ঠ সন্তান 
যে আমার স্বাধীনতা তরীর কান্ডারী
যে আমার সম্ভ্রম রক্ষার প্রহরী
যে আমার পরম সুধার মুখের বোল
যে আমার নির্যাতিতের বিরুদ্ধে প্রতিবাদ রোল । 
যে ছিল কোটি বাঙালির দীপ্ত চেতনা 
যে ছিল বাঙালির চোখে মুক্তির দ্যোতনা
যে ছিল স্বাধীন বাংলার অহংকার 
যে ছিল বাংলা মায়ের অলংকার
জন্মভূমি রক্ষায় ছিল দীপ্ত শপথ 
ষড়যন্ত্র,কারাবাস করেনিকো বিপথ
 শত্রুর সামনে নত হয়নি শীর 
সে-ই ছিল মোর  প্রকৃত বীর। 
 কী করলি তোরা বিভীষিকাময় সে রাতে ? 
আমার এমন ধনকে কেড়ে নিলি বুক থেকে ! 
আমি  বাংলা যতদিন ! 
আমার হাহাকার ততদিন !