দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় প্রেসক্লাব ও দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এমাম হোসেন এমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালেহ উদ্দীন, সাবেক আমীর এএসএম নূর নবী দুলাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার প্রমুখ।
সভায় দাগনভূঞা প্রেসক্লাব এবং দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান, সিন্দুরপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, রাজাপুর ইউনিয়ন আমীর আবু জাহের, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন আমীর, রামনগর ইউনিয়ন আমীর আহছান উল্যাহ, দাগনভূঞা সদর ইউনিয়ন আমীর আলাউদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।