প্র দী প গু প্ত

  • ফুল
  • ২০২৫-০৫-০৪ ১১:৪৪:৩৬
image

ফুল বৃন্তে থাকলেও ফুল
ধুলোয় লুটোলেও ফুল

কেন যে অহংকার করো
সৌন্দর্যের বড়াই করো নিজে!

যে অহংকার ধুলোয় পা রাখতে দেয়না
সে অহংকার তোমায় ফুল হয়ে ফুটতেও দেয়নি

যেদিন বুঝবে এ কথা
সেদিন ফুলের মতোই ভালোবাসা পাবে
পুজোর থালিতে পুজারি সাজিয়ে রাখবে তোমার মন
সবাই এসে দেবতার পায়ের থেকে 
হৃদয়ে তুলে নেবে তোমার মন
মাথায় ঠেকিয়ে 
দেবতার জয়ধ্বনি দেবে।

ফুল বৃন্তে থাকলেও ফুল
ধুলোয় লুটোলেও ফুল
ফুলের সমস্ত সৌন্দর্য আসলে লুকিয়ে থাকে
তাঁর সুন্দর মনের মধ্যে ফুটিয়ে তোলা ভালোবাসায়।