অভিনেত্রি নার্গিস হারিয়ে যাওয়া এক মেলোডি কুইন

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৩ ২২:৫৫:১৪
image

নার্গিস হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত একজন অভিনেত্রি। তাঁর প্রকৃত নাম ফাতিমা রশিদ। 
জন্ম ১ জুন ১৯২৯ সালে কলকাতায়
তিনি একাডেমি পুরস্কার  মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র 'মাদার ইন্ডিয়া'য় 'রাধা' চরিত্রে অসাধারন অভিনয় করার জন্য বিখ্যাত হয়ে আছেন।
চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত তাঁর স্বামী।  অবিশ্বাস্য হলেও মজার বিষয় হচ্ছে যে - এই সুনীল দত্তই কিন্তু 'মাদার ইন্ডিয়া' ছবিতে নার্গিসের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন!
তাঁদের ছেলের নাম সঞ্জয় দত্ত যিনি ভারতীয় চলচ্চিত্রাঙ্গণে বেশ জনপ্রিয় একজন অভিনেতা। 'সঞ্জুবাবা' বলে সমধিক পরিচিত। অপর দুই মেয়ে প্রিয়া ও নম্রতা। 
নার্গিস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ - আওয়ারা, মেলা, বাবুল, জোগান,
দীদার, চোরি চোরি প্রভৃতি। 
৩ মে ১৯৮১ সালে অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে মেলোডি কুইন নার্গিস মৃত্যুবরণ করেন।