ধূ-ধূ বালুচর স্তব্ধ বেলাভূমি
কেউ নেই কোথাও,
শুধু পাড় ভাঙার শব্দ আর
আছরে পড়া উত্তাল তরঙ্গ।
একাকী জীবনে নীরবতা ছাড়া আর
কিইবা আছে?
বাক রুদ্ধ, চোখের জল শুকিয়ে গেছে
কানে বাজে কেবল আর্তনাদ --
কখনো ক্ষুধার্ত শিশুর, কখনো সন্তানহারা মায়ের
কখনো বা পিচাশের উল্লাসে ইজ্জতহারার।
গুমোট আবহাওয়া যেকোন সময় শুরু হবে তাণ্ডব নৃত্য,
মাঝে মাঝে ভেসে আসে বিকুলের বিপদ সংকেত।
বিপদসংকুল অরণ্যে ছুটছি --- ভয় করে কী হবে
জন্ম হলে মৃত্যু অনিবার্য।
চিরচেনা মুখগুলো আজ বড়ো অচেনা লাগে,
কেউ কারো পাশে নেই।
এযেন সৃষ্টির চরম সত্য --
একাই এসেছো একাই যেতে হবে,
কেউ কারো নয়, শুধু দুদিনের অভিনয়।