হাওয়ার বদলে ফ্যান
আমাদের গ্রামের স্মার্ট কৃষি!
বাড়ির পাশের রাস্তায় আজ
একটা দারুণ দৃশ্য চোখে পড়লো।
আগে ধানের ছিটা ছাড়াতে খোলা হাওয়ার অপেক্ষা
এখন সেটার জায়গা নিয়েছে বৈদ্যুতিক পাখা!
পল্লির চিরচেনা দৃশ্যের সঙ্গে জুটেছে
আধুনিকতার হালকা ছোঁয়া।
একদিকে খেজুর পাতার চালুনি,
অন্যদিকে স্ট্যান্ড ফ্যান
দুইয়ে মিলে ‘গ্রাম্য স্মার্ট টেকনোলজি’!
আমাদের গ্রাম এখন শুধু ধান নয়,
প্রযুক্তিও ছিটায়!