চন্দ্র আছে সূর্য নেই
এমন দেশ হলে,
তাহলে কি দেশের গরম
সব যাবে চলে।
আমার হঠাৎ গরম লাগে
মিথ্যা বাদী দেখলে,
গরম আবার কমে যায়
ওদের বিরুদ্ধে লিখলে।
আসলে গরম যে কি
বোঝা বড়ো দায়,
ঘরে এসে চুপটি বসে
করি হায় হায়।
মাঝে মাঝে গিয়ে আমি
এমন জায়গা পাই,
যেখান টায় বসলে বুঝি
কোনো গরম নাই।
শহর গরম গ্রাম গরম
গরম ঘরের বৌ,
গরম এখন হয়ে থাকে
ফুল বনের মৌ।
শালী গরম শালা গরম
গরম নদীর জল,
এমন গরম বানিয়ে দিতে
কে নাড়ছে কল।
সব গরমের আসল কেচ্ছা
একজন'ই জানে,
তাকে এই সারা বিশ্ব
সব কিছুতে মানে।
আমি শুধু দেখে ভাবি
ঘটছে কি বিশ্বে,
এভাবে কি পৃথিবীটা
ভরবে নূতন দৃশ্যে।