যত দিন যায়
সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে
ভেতরে বাইরে কেউ ভালো নেই - না তুমি, না আমি।
শুধুই হিংসার চাষ আজ আমাদের চিন্তা ও মননে
তাই বুঝি ভাগ হয়ে যাচ্ছে মানুষ
ভাগ হয়ে যাচ্ছে আকাশ - পৃথিবী - মাটি।
যদি খাঁটি মানুষ হয়ে উঠতে পারতাম!
বাসযোগ্য হয়ে উঠত যদি পৃথিবীটা!
বার বার এই একটাই আফসোস জাগে মনে।
তোমার আমার ঈশ্বর আল্লা যেন বলে ওঠে -
সব আবার নতুন করে হবে, আগে তো তোরা মানুষ হ।