কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ও বসুরহাট পৌরসভা শ্রমিকদলের আয়োজনে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে অনুষ্ঠিত র্যালিটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সদস্য মো: স্বপন,বসুরহাট পৌরসভা শ্রমিক দলের আহবায়ক জয়নাল আবেদিন, সদস্য সচিব ফেরদৌস আহম্মদ সেলিম,কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতা আবুল মোবারক বাহার,নুর নবী,বসুরহাট পৌরসভা শ্রমিক দলের নেতা কামাল উদ্দিন সবুজ,বেলাল, হোসেন,আনোয়ার হোসেন রুবেল,নুরুল আফছার তারেক প্রমূখ।