খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনাগরের বহুল আলোচিত হালিমা মেমোরিয়াল ক্লিনিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা ও ক্লিনিক মালিক মোঃ কালাম হোসেনকে ৭ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১০ই আগষ্ট) বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে চুকনগর হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এণ্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।এ সময় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উপস্থিত ছিলেন। ক্লিনিকের মালিকের কাছে বৈধ কাগজপত্র চাইলে তাহা দেখাতে ব্যর্থ হলে মালিকে গ্রেপ্তার করে এবং ডাক্তার,নার্স,আয়া না থাকায় ক্লিনিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।