চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজসেবী,নারী সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সীতু আর নেই

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-৩০ ১৯:২৬:৪৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট  সমাজেসেবী,নারী সংগঠক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরী চন্দ সীতু (৬৩) আর নেই। বুধবার (৩০এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের উদয় সংঘ মোড়স্থ  নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী সুনীল কুমার বর্মন,দুই ছেলে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন  সংগঠনের প্রতিনিধি এবং শ্রেণী পেশার মানুষ তাঁর বাসভবনে ছুটে যান।
গৌরী চন্দ সীতু জেলা গার্ল গাইড কমিশনার ছিলেন। এছাড়া তিনি কল্যাণী মহিলা সমিতি, মহানন্দা প্রবীণ নিবাস(বৃদ্ধাশ্রম),জেলা সনাক, নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ সহ বিভিন্ন  সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবও কাজ করছিলেন। তঁর মৃত্যুতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। পরিবার সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার(১মে) জেলার তর্ত্তিপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।