শা হ না জ পা র ভী ন মি তা

  • ফিনিক্স পাখির মত
  • ২০২৫-০৪-৩০ ১১:৪৭:৪৯
image

সত্যি ,এমন যদি হত 
হতাম ফিনিক্স পাখির মত,
দুঃখ কষ্ট বেদনায় প্রজ্জ্বলিত
নিভৃতে মনের কোনে অবিরত।

আগুন জ্বলে জ্বলে দেহভস্মে 
ছাইগুলো জন্মে কবির কলমে, 
পৃথিবীর মাঝে কবিতার বার্তায় 
দিগ্বিদিক্ মাঝে শূন্য মহাশূন্যতায়।

সেই পরশে পাহাড়ে বুনোফুল 
কুল কুল স্রোতে বয় ঢেউ অকূল,
মেঘের পালকে ভাসে নীলাকাশ 
পৃথিবীর বুকে শুধুই মলয় বাতাস।

কত সুখ ,প্রেম সেই সমুদ্র দোলায় 
অপার আনন্দে সৃষ্টি সুখের ভেলায়,
এমন রুপকথার পৃথিবীর প্রান্তরে 
কবিতা ফিনিক্স পাখির মত জন্মান্তরে।

জীবনের মাঝে প্রেম হয় না নিঃশেষ
কবিতার জন্ম পৃথিবীর বুকে অনিমেষ,
নদীর কলতানে ঝর্নার গানে পরম সুখে 
কবিতা বেঁচে থাকে উল্লাসে যুগে যুগে ।