রা জি য়া আ ক্তা র প পি

  • কালের স্রোত
  • ২০২৫-০৪-৩০ ০০:৩৫:৩৭
image

কোথায় আমার হারিয়ে গেছে শৈশব ভরা মাঠ,
হিজল ফুলের গন্ধ সুবাস,মনহারা উন্মাদ। 
কোথায় গেলো ডাংগুলি, আর কোথায় বৌচি,
হারিয়ে গেছে মার্বেল, আর কানামাছি টি।
কোথায় আমার বরফ পানি,কোথায় হাডুডু,
কোথায় জলে মাছ ধরা আর কোথায় সাঁতারু। 
কোতায় গেছে শাপলা তোলার বয়স খানি মোর,
শৈশব গেছে কবেই চলে অন্ধকারের ঘোর।
কোথায় গেছে বায়স্কোপ আর কোথায় লাটিম খেলা,
কোথায় গেছে বনডাক,আর দীঘির পাড়ের মেলা।
কোথায় গেছে কাজলা দিদি,ঘুমপাড়ানি গান,
কোথায় গেছে নাটাই ঘুড়ি,মারছে সুতোয় টান।
কোথায় গেছে বনবনানী,কোথায় সবুজ ঘাস,
আজকে হেথায় অট্টালিকা, ইট পাথরের বাস।
কোথায় গেছে পাঁচ গুটি,আর ষোল গুটির চাল,
বাজার গরম চাল কিনতে সবাই টালমাটাল। 
কোথায় গেছে মুক্ত হাওয়া,কোথায় গেলো ঋতু,
ছয়টি ঋতুই আবোল তাবোল,এবার সবাই ভিতু।
শীতের দিনে গরম লাগে,গরম দিনে শীত,
হারিয়ে গেছে শৈশব আর রূপকথার ঐ গীত।
হারিয়ে গেছে কালের গর্ভে কালের স্রোতধারা,
শৈশবটাও কালের গর্ভে,বেঁচে থেকেই মরা।
কি করে আর আসবে ফিরে সোনালী শৈশব, 
কালের গর্ভে ডুব দিয়ে তাই বাঁচাবো বৈভব।