শ্রদ্ধাঞ্জলি-ওস্তাদ আবেদ হোসেন খান

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৯ ১৯:৪৬:১৯
image

ওস্তাদ আবেদ হোসেন খান প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার, স্বরলিপিকার ও সঙ্গীত পরিচালক।
জন্ম ১৯২৯ সালের ১ এপ্রিল ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক বিখ্যাত সঙ্গীত পরিবারে। 
পিতা ওস্তাদ আয়েত আলী খাঁন ছিলেন দেশবরেণ্য সঙ্গীতবিদ। তাঁর মাতার নাম উমর-উন-নেসা খানম।
তাঁরা এগারো ভাইবোন। অন্যান্যরা হলেন আম্বিয়া খানম, ওস্তাদ বাহাদুর হোসেন খান, মোবারক হোসেন খান, মমতা খানম, শেখ সাদী খান, তানসেন খান, ইয়াসমিন খানম, বিটোফেন খান, কোহিনূর খানম ও রিজিয়া বেগম। এঁদের মধ্যে শেষের দুইজন অল্প বয়সে মারা যাওয়ায় তাঁদের নাম আলোচনায় আসেনা।
আবেদ হোসেন প্রথমে পিতার নিকট সেতার শিখে পরে স্বীয় অধ্যাবসায়বলে অচিরেই একজন দক্ষ সেতারবাদক হিসেবে পরিচিতি লাভ করেন।
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে স্নাতক পর্যন্ত অধ্যয়নের পর সম্পূর্ণরূপে সঙ্গীত সাধনায় মনোনিবেশ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বেতারকেন্দ্রে ‘নিজস্ব শিল্পী’ হিসেবে যোগদান করেন।
সঙ্গীতের স্বরলিপি প্রণয়নেও তিনি ছিলেন পারদর্শী।
১৯৬৬ সালে জেনেভায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে সেতার পরিবেশন করেন।
২৯ এপ্রিল ১৯৯৬ সালে বিশিষ্ট এই সঙ্গীতজ্ঞের প্রয়াণ ঘটে। শ্রদ্ধাঞ্জলি।