দুর্দিন একি দুর্দিন
রাস্তায় বসে মানুষের দল
ঘরে বসে কাঁদে কাজ হারানোর দল
যোগ্য কিম্বা অ-যোগ্যের---
দুর্দিন একি দুর্দিন
মোমবাতি নিয়ে যাঁরা হেঁটেছিল, ঘরে ফিরে গেছে
ভোর হয়েগেছে আলো ঝলমল এখন নতুন চিন্তাধারায়
আরো কতকিছু এমনই হবে আরো কতকিছু আরও ভাল হবে
দিন আর রাত, আলো আঁধার
দীর্ঘশ্বাস
....বুকের ভিতর কালবৈশাখী
দুর্দিন একি দুর্দিন
তবুও মানুষ বাঁচবে তবুও জীবন ছুটবে
নতুন করে আশার আলোয় তবুও মানুষ ভাসবে
আবার আলো ফুটবে