চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, ১টি হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র,নগদ ৬৩ হাজার ৪১০টাকা এবং একটি পত্রিকার দু’টি পরিচয়পত্র (আইডি কার্ড) সহ শ্যামল রবিদাস(২৮) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মিস্ত্রিপাড়া মহল্লার ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে পূর্বের একটি মাদক মামরার আসামী শ্যামলকে আবারও হেরোইনসহ আটক করা হয়। তিনি জেলার সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে।
সোমবার দুপুর পৌনে ৩টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাংবাদিকের মিথ্যা পরিচয়ের আড়ালে মাদক চোরাচালান চক্রের সদস্য শ্যামলকে ওইসব মালামালসহ আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।