শ্রদ্ধাঞ্জলি প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৮ ২০:৪২:২১
image

হুমায়ুন আজাদ লেখক, সমালোচক, গবেষক ও শিক্ষক। 
তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক। 
তিনি ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারবিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তাঁর বক্তব্যের জন্য আশির দশক থেকে আলোচিত ও সমালোচিত ছিলেন।
হুমায়ুন আজাদের ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস ও ২২টি সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞান বিষয়ক, ৮টি কিশোর সাহিত্য ও অন্যান্য প্রবন্ধ সংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
জন্ম ২৮ এপ্রিল ১৯৪৭ সালে বিক্রমপুর পরগনার কামারগাঁয়ে। তাঁর পারিবারিক নাম হুমায়ুন কবীর। 
তিনি ১৯৭০ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই বছর ১২ ডিসেম্বর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
১৯৭৬ সালে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 
১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।
তিনি ২০০৪ সালের ৭ আগস্ট জার্মান কবি হাইনরিখ হাইনের ওপর গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান।
২০০৪ এর ১১ আগস্ট রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পর জার্মানির মিউনিখ শহরে তাঁর আবাসস্থলে আকস্মিকভাবে মারা যান হুমায়ুন আজাদ। শ্রদ্ধাঞ্জলি।