মে হে রি ন আ ক্তা র সু প্তি.

  • সম্পর্ক
  • ২০২৫-০৪-২৮ ১৮:৪০:১৪
image

সম্পর্ক হলো মিলিয়ে দেওয়ার জায়গা 
জীবনের সমীকরন ভালবাসার প্রেক্ষাপট
বেঁচে থাকার উৎস 
প্রচন্ড অভিমানেও সবকিছু মেনে নেওয়াই সম্পর্ক । 
সম্পর্ক হলো আজীবন একসাথে পথ চলা
প্রচন্ড অভিমানে কান্নায় বুকে ঝাপটে পড়া
হিসেব না করে প্রতিনিয়ত 
একসাথে জীবন চলাই সম্পর্ক । 
সম্পর্ক হলো আপোষহীন অপেক্ষায়
উদবিগ্নের হাত বাড়িয়ে দেওয়া।
জীবনের খুঁটিনাটি মেনে নিয়ে 
সুখটাকে সামনে তুলে ধরা। 
সম্পর্ক হলো প্রচন্ড অভিমানেও 
মনের অজান্তেই সেল ফোন হাতে তুলে নেওয়া। 
সম্পর্ক হলো ছোট ছোট দুষ্টুমিতে 
জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে ভরিয়ে তোলা। 
সম্পর্ক হলো স্বার্থের উর্ধে এসে।  
অবিরাম ভালবেসে পথ চলা।