শু ক্কু র চৌ ধু রী

  • ভালোবাসায় মহিয়ান
  • ২০২৫-০৪-২৮ ১৩:১০:৪৩
image

অতীত সে তো শুধুই স্মৃতি
বাস্তবতা মেনেই হোক পিরিতি,
ফেলে যত দ্বিধা দন্ধ, ভুলে পিছুটান
এই বৈশাখে একটা দিন কাটাবো দুজন
এসো হৃদয়ের বন্ধনে গাইব জীবনের গান।

জানি দুজনার আছে ভিন্ন যাপিত জীবন
এসো হৃদয়ের অর্গল খুলে করিব নিবেদন,
আপন আপন সীমাবদ্ধতা করে যাব সংরক্ষণ
হৃদয়ে হৃদয় ঘসে, হোক ভালোবাসার উদযাপন।

বয়স দিয়েছে ব্যার্থতার অভিজ্ঞতা পূর্ণতা
বুঝতে শেখা এবং প্রেম অনুভবে পরিপক্কতা,
থাকবে না আগের মত শাসন অনুশাসনের ভয়
আমরা হবো মুক্ত স্বাধীন প্রেমে করবো বিশ্বজয়!

তোমার যত যা সবকিছু মেনে মানিয়ে নিয়ে
আমাতে করিব বিলীন বিশ্বাসের দ‍্যূতি ছড়িয়ে,
হয়তো মেধা সৌন্দর্য যোগ‍্যতায় নই সমানে সমান
তবুও তোমার তুমিরে ভালোবাসায় করিব মহীয়ান।