আ ল মা মু ন রি ট ন

  • আশ্বাস
  • ২০২৫-০৪-২৮ ১২:৩৯:১১
image

আমার অতলান্তে যে নীল দরিয়া,
সেখানেও নিত্যদিন ভাসে স্বপ্নতরী।
হেসে হেসে উড়ে যায় সাদা বক,
পালকে লিখা থাকে – ভালো আছি।

মেঘেরাও নেমে এসে রোজ রোজ
ঢেউয়ে ঢেউয়ে খেলে জলকেলি।
পূবাল বাতাসে ভেসে আসে গান –
চলো, আরও কিছুদিন বেঁচে থাকি।