রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ দাশ গুপ্তের জন্মদাতা পিতা'র ১০তম মৃত্যুবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • ২০২৫-০৪-২৮ ০২:৪০:৫০
image

আজ ২৮ এপ্রিল স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ ঢাকেশ্বরী মন্দিরের আজীবন সদস্য বিকাশ দাশ গুপ্তের জন্মদাতা পিতা স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্ত।
আজ ২৮ এপ্রিল সোমবার ২০২৫ সকালে উনার আত্মার শান্তি কামনায় তাঁর নিজ বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার, ৬নং ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়া পাড়া ছেমরী সওদাগরের বাড়ীতে বিভিন্ন ধর্মীয় মাঙ্গঁলিক অনুষ্টানের আয়োজন করা হচ্ছে। 
উল্লেখ্য,২৮ এপ্রিল ২০১৫ সালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে নামানোর পর মৃত্যুবরণ করেন স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।