চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ৭১ প্রসঙ্গ তুলতেই জামায়াত নেতার বিরোধিতা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২৭ ১৯:৪৪:১৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার  সার্বিক আইনশৃঙ্খলা  সংক্রান্তে জেলা পুলিশ আয়োজনে সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক সহকারী কমান্ডার সাংগঠনিক  বীর মুক্তিযোদ্ধা মো: তরিকুল আলম ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা তুলতেই  তীব্র বিরোধিতা করেছেন জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সদর আসনের  জামায়াতের সাবেক সংসদ সদস্য মো: লতিফুর রহমান।  মুক্ত আলোচনায় মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যের শুরতেই বলতে শুরু করেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ছোট করে ৫ আগষ্টের সফলতা কামণা করা ভুল হবে’। তবে তাঁকে এর পরের ধারাবাহিকতায় আর বক্তব্য দিতে দেন নি লতিফুর রহমান। গত শনিবার(২৬ এপ্রিল) বিকালে শহরের শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।  এ সময় জামায়াত নেতাকর্মী সহ চারিদিকে অনেকেই হৈচৈ করতে থাকেন।
মুক্তিযোদ্ধার বক্তব্যের শুরুতেই লতিফুর রহমান প্রচন্ড উত্তেজিত হয়ে সামনের সারির তাঁর আসন থেকে উঠে   কয়েক সারি পেছনে দাঁড়িয়ে বক্তব্য  শুরু করা মুক্তিযোদ্ধার দিকে এগিয়ে যান। এ সময় তাঁকে নিবৃত্ত করতে  জেলা পুলিশের উর্ধতণ কর্মকর্তা সহ কয়েকজন চেষ্টা করেন। তবে তিনি  এ সময় হলরুম জুড়ে  পাঁয়চারি করে  ও ঘুরে  ঘুরে উচ্চস্বরে বাধা দিয়ে মুক্তিযোদ্ধাকে  আর কোন কথা বলতে দেন নি।  এ অবস্থার মধ্যেও মুক্তিযোদ্ধা বারবার তাঁকে বক্তব্য শেষ করতে দেবার অনুরোধ করলেও তিনি তাঁর বক্তব্য শেষ করতে পারেন নি। তিনি ২৪ আন্দোলনের পক্ষেও কিছু বলার চেষ্টা করেও ব্যর্থ হন। এ অবস্থায় অনেকেই তাঁকে আর বক্তব্য না বাড়াতেও অনুরোধ করেন। হট্টগোলের ওই সময় মঞ্চ থেকেও বারবার আলোচ্যসূচী নিয়ে আলোচনা করার জন্য বলা হয়।
এ  অবস্থায় এক পর্যায়ে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান মুক্তিযোদ্ধার  হাত থেকে মাইক্রোফোন নিয়ে নেন। এরপর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নিকট থেকে বিদায় দিয়ে চলে আসেন।  এসময় অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার রেজাউল করিম  উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠান যথারীতি শেষ হয়।
এদিকে রোববার(২৭ এপ্রিল) বিকালে প্রতিক্রিয়া জানাতে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি বলতে েেচয়েছিলাম, ৭১ এর মক্তিযুদ্ধকে চেতনাকে পাশ কাটিয়ে যদি জুলই-আগষ্টের চেতনাকে বাস্তবায়ন করতে গেলে বৈষ্যম্যহীন বাংলাদেশ গড়া দূরহ কাজ হবে। বৈষ্যম্যহীন দেশ গড়তে হলে ৭১ এবং ২৪ এর চেতনা সমন্বয় করতে হবে। তবেই এটা সম্ভব। কিন্তু আমাকে মত প্রকাশের সূযোগ দেয়া হয় নি। ‘৭১ নিয়ে উনি কেন কথা বলবেন? ৭১ নিয়ে কেন কথা বলা হবে’ এসব বলে লতিফুর  রহমান  উত্তেজিত হয়ে আমাকে  আমার অনুভূতি প্রকাশ শেষ করতেই দেন নি। তাঁর সাথে জামায়াতের লোকরাও উত্তেজিত হয়ে ওঠেন। আসন থেকে দঁড়িয়ে যান।
এ ঘটনার ব্যাপারে লতিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি  বলেন, উনি( মুক্তিযোদ্ধা তরিকুল আলম) ৫ আগষ্টের বিরুদ্ধে কথা বলেছেন। ৫ আগষ্ট না হলে আমরা কি কথা বলতে পারতাম?
ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাার (অপারশেন এন্ড ক্রাইম)  ওয়াসিম ফিরোজ বলেন,  আমরা  লতিফুর রহমানকে শান্ত ও নিবৃত্ত করার চেষ্টা করেছি। বলেছি,কাউকে মত প্রকাশের সূযোগ থেকে বিরত করা যাবে না। উনি(মুক্তিযোদ্ধা) কি বলতে চান তা শেষ করুক। তারপর সেটি নিয়ে আলোচনা করা যাবে।