রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনের জন্য ৪৯টি লেপার্ড-১ ট্যাংক কিনেছে ইইউ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১০ ০০:০০:৫৯
image

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনের জন্য পুরোনো ৪৯টি লেপার্ড-১ ট্যাংক কিনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ই আগস্ট) এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।  
সংবাদমাধ্যম জানায়, এর আগে ২০১৪ সালের এসব ট্যাংক ব্যবহার করত বেলজিয়াম। একই বছর প্রতিরক্ষা ব্যয় কমানোর অংশ হিসেবে ট্যাংকগুলো ফ্রেডি ভ্রাসলুয়েস নামের এক অস্ত্র বিক্রেতার কাছে বিক্রি করে দিয়েছিল দেশটি। সেই পুরোনো ট্যাংকগুলো ইউক্রেনকে দেওয়ার জন্য ইউরোপেরই আরেক দেশ এগুলো কিনে নিয়েছে। 
ফ্রেডি ভ্রাসলুয়েস জানিয়েছেন, যে দেশ তার কাছ থেকে ট্যাংকগুলো কিনেছে সেই দেশটি শর্ত দিয়েছে তাদের নাম প্রকাশ করা যাবে না। এছাড়া কত অর্থ খরচ করেছে সেটিও জানাননি তিনি। তবে বেলজিয়াম যখন ট্যাংকগুলো বিক্রি করেছিল তখন তিনি প্রতিটি ৩৭ হাজার ইউরোতে কিনেছিলেন। 
জানা গেছে, এসব ট্যাংক কিনেছে জার্মানির অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেইনমেটাল। 
উল্লেখ্য, লেপার্ড-১ ট্যাংক প্রথম তৈরি করা হয় ১৯৬০ সালে। তবে ইউক্রেনের জন্য যে ট্যাংকগুলো কেনা হয়েছে সেগুলো ১৯৯০ সালের দিকে আপগ্রেড করা হয়েছিল। জার্মানির অস্ত্র প্রতিষ্ঠান এখন তৈরি করে লিওপার্ড-২ ট্যাংক। এগুলোর তুলনায় লেপার্ড-১  ট্যাংক হালকা ও কম শক্তিশালী