সত্যি সত্যিই তোমাকে ভুলে যাই
স্মরণে রাখতে চাইলেও, পারি না
সাঁতরে যখন হৃদয়ের কূলে যাই
অন্যকিছুর তখন ধার ধারি না
.
কতো-শতো প্রশ্নের উত্তর হয় না
উত্তর জানা থাকলেও তা বলতে নেই
জবাবদিহিতা অনেকের সয় না
প্রচণ্ড তাপেও হীরা গলতে নেই
.
প্রচ্ছদে তুমি এক অস্তিত্বহীন
কাব্যের ছন্দে, মাত্রায়, অলঙ্কারে
কোথাও তুমি নেই- এমনই বিলীন
ঝুমঝুম তো বাজো তপ্ত ঝঙ্কারে!
.
কাব্যমূখর রাত, অন্যরকম ভোর
জীবনসংখ্যা তুমি- পৃষ্ঠা নম্বর