ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে "Reshaping the World Order : AI, Robotics, and Energy" শীর্ষক সেমিনার আজ ২৬ মার্চ ২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ৪:০০ টায় আইইবি সদর দফতর রমনা ঢাকার কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
উক্ত সেমিনারে স্বাগত বক্তব্যে, তড়িৎকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল মাওলা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রযুক্তিগত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমাদের জনশক্তিকে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তির উপর নির্ভরশীল তাই আমাদের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার বিকাশ লাভ করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপক, প্রকৌশলী তারিক আলম, ডাটা এন্ড অ্যানালিটিক্স কনসালটেন্ট, এএমডি আইএনসি, কানাডা উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সি (AI) দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। AI এর ফলে ভবিষ্যতে মানুষের কাজে সহজ হবে। কিছু সেক্টরে মানুষের কাজগুলো রোবটের মাধ্যমে সংগঠিত হবে যার ফলে কর্মসংস্থান কমে যাবে। রোবটের মাধ্যমে মানুষের কাজ সংগঠিত হলে মানুষের কি হবে? মানুষ তখন অন্য কর্মসংস্থানে চলে যাবে কেননা এআই এর ফলে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। উন্নত আধুনিক দেশগুলো এআই এর উপর নির্ভরশীল হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান ঝুকির মধ্যে পড়বে।
সেমিনারে বিশেষ অতিথি অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, চ্যাটজিপিটি থেকে কোনো কিছু তৈরি করে সেটি চ্যাটজিপিটির তৈরি কিনা প্রশ্ন করা হলে চ্যাটজিপিটি উত্তর দিবে হ্যা এটি চ্যাটজিপিটির করা। বর্তমানে জনপ্রিয় একটি খেলা হলো চেস বা দাবা খেলা। চেস বা দাবা খেলার জন্য AI এর মাধ্যমে যে সকল ইঞ্জিন তৈরি করা হয়েছে তার মধ্যে সর্বনিম্ন বা দুর্বল ইঞ্জিনও বর্তমান ওয়ার্ল্ডে ১ এক নম্বর প্লেয়ারের চেয়ে ভাল।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ড. মোহাম্মদ কামরুল আহসান, ভাইস-চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট, একাডেমিক ও আন্তর্জাতিক, আইইবি, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল-হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট, প্রশাসন ও অর্থ, আইইবি, প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট, এইচআরডি, আইইবি, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট, এসএন্ডডব্লিউ, আইইবি।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন তড়িৎকৌশল বিভাগের চেয়ারম্যান, প্রকৌশলী মোতাহার হোসাইন। সঞ্চালনায় ছিলেন তড়িৎকৌশল বিভাগের সম্পাদক, প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী।