চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার (২৪এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনের পর কয়েকঘন্টার ব্যবধানে গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালেই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফয়সাল রহমান সোহেল(৩৯) নামে এক যুবক। সোহেল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত মজিবুর রহমানের ছোট ছেলে। সোহেলের অভিযোগ,পিতার সম্পতি নিয়ে বড়ভাই ফয়েজ রহমান সুজনের(৪৮) সাথে ২০২৪ সাল থেকে চলা দ্বন্দের জেরে বড়ভাইয়ের লোকজন গ্রামের রিফুজিপাড়া মোড়ে তাঁকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয়রা টের পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার(২৬এপ্রিল) দুপুরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে তাঁর বড়ভাই সুজন জামিনে মুক্তি পেলে তাঁকে পূর্বের একাধিকবারের মত আবারও হুমকি দেয়া হয়। হুমকি পেয়ে তিনি তড়িঘড়ি করে চাঁপাইনবাবগঞ্জ শহরে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত বছর সম্পতির বিরোধে তাঁর একমাত্র সন্তান ৬ বছরের মেয়ে ফামিয়া ফেরেদৗসকে তার মায়ের ঞেফাজত থেকে অপহরণ করে তাঁর বড়ভাই। এ ঘটনায় তাঁর সাবেক স্ত্রী শায়লা শারমিন শোভা নারী ও শিশু নির্যাতণ দমন আইনে তাঁর বড়ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাজতবাসের পর জামিনে মুক্ত হলে একমাত্র ভাই সুজনের লোকজন তাঁকে বৃহস্পতিবারই আদালত প্রাঙ্গণে হুমকি দেয়। এরই জেরে পরদিন শুক্রবার সকালে তাঁর উপর হামলার ঘটনাটি ঘটে। ঘটনাটি তিনি গোমস্তাপুর পুলিশকে তৎক্ষনাৎ ফোনে জানান।
সোহেল আরও বলেন, ২০২৪ সালের ৯ জুন তাঁর পিতা মারা যাবার কিছুদিন পর পিতার সম্পত্বি নিয়ে ওয়ারিশান তাঁরা দু’ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর তাঁকে জোর করে রাজশাহীর মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো,তাঁর সন্তানকে অপহরণ,একাধিকবার তাঁর আয়োজনে মানববন্ধন, সংবাদ সম্মেলন,দু’ভাইয়ের মধ্যে একাধিক মামলা-পাল্টা মামলা,হুমকি, মারধর,পুলিশ সহ স্থানীয় উদ্যোগে দু’ভাইেেয়র মধ্যে একাধিকবার সমঝোতার উদ্যোগ নেয়া হয়। যার মধ্যে মানবন্ধনসহ বেশ কয়েকটি ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু দ্বন্দ শেষ হয় নি। এখন তিনি গ্রামে চাচাদের বাড়িতে মেয়েকে নিয়ে বাস করেন। তাঁর মা পিতার বসতবাড়িতে থাকেন। তাঁর বড়ভাই রাজশাহীতে থাকেন।
অভিযোগের ব্যাপারে বড়ভাই সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে সোহলের ভাইয়ের পক্ষে শুক্রবার সোহেলকে মারধরে অভিযুকত স্থানীয় আনোয়ার মাষ্টার নামে এক ব্যাক্তি বলেন, দু’ভাইয়ের জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ রয়েছে। সোহেলের বড়ভাই সুজন আমার বন্ধু। শুক্রবার আমি সোহেলকে মারি নি। মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে সে মার খায়। সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারমান গোলাম কিবরিয়া বলেন,সাবেক শিক্ষা কর্মকর্তার দু’ছেলে সোহেল ও সুজনের মধ্যে জমি নিয়ে দ্বন্দ রয়েছে। সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। তবে বিষয় দু’টি পৃথক। ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন, শুক্রবার সকালে আনোয়ার মাষ্টারের নেতৃত্বে সোহেলকে মারধরের কথা শুনেছি। তবে কি নিয়ে তাঁকে মারা হল তা জানি না। তাঁরা দু”ভাইয়ের জমির বিরোধ রয়েছে। যা মীমাংসার চেষ্টা করেও হয় নি। সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। গ্রাম পুলিশ দুরুল হোদাও জমি নিয়ে দ্বন্দ ও সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগের কথা জানান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, দু’ভাই জমি নিয়ে বিরোধে লিপ্ত। উভয় বেশ কয়েকটি পাণ্টাপাল্টি মামলা করেছেন। শুক্রবার টেলিফোনে সোহেল তাঁর উপর ভােিয়র লোকজনের হামলার অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে জানিয়ে ওসি আরও বলেন,তাঁকে ছিনতাইয়ের জন্য মারধর করা হলেও তা ঠিক হয় নি।