চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে পাচারকালে আড়াই কেজি হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২৫ ২৩:২৪:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে মোটরসাইকেলে পাচারকালে আড়াই কেজি হেরোইনসহ ইউসুফ আলী (২৬) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকার আব্দুল বাসিরের ছেলে।
র‌্যাব জানায়,শুক্রবার(২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দেবীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হড়মা গ্রাম এলাকায় পদ্মা ও মরা নদীর মোহনায় একটি ভুট্টা ক্ষেতের পাশের্^  বøক নির্মিত পদ্মার তীর রক্ষা বাঁধের উপরের সড়কে চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক গতিবিধির একটি মোটরসাইকেলকে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরে  মোটরসাইকেল তল্লাশী করে ইউসুফের হেফাজতে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওযা যায়।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে  অভিযানটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ওই সময়  ওই স্থান দিয়ে মাদকের একটি চালান সরবাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে  র‌্যাবের একটি দল অভিযানটি  পচিালনা করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকে হস্তান্তর করা হয়েছে।