মো শা হে দ চৌ ধু রী

  • আজকে আমি কান্নাকাতর
  • ২০২৫-০৪-২৫ ১০:৪৭:৫০
image

তোমার নরম হৃদয় ছিল এই হৃদয়ে ন্যস্ত
ডেকে তো আর পাই না সাড়া হয়তো থাকো ব্যস্ত।
হয়তো তোমার হৃদয়টা আজ দেশান্তরের বন্দী
আপনাকে পর করলে এমন, হলো না আর সন্ধি।
আজকে আমি কান্নাকাতর তোমার মুখে হাসি
পোড়া চোখে ঝরবে কত ব্যথার অশ্রু রাশি।
আজকে কেন করো এসে মনের কথা ব্যক্ত
এক জীবনে নাহয় আমি হলাম পরিত্যক্ত।