না সি য়া ডে লা

  • আর ডেকোনা!
  • ২০২৫-০৪-২৫ ০০:৪৮:২২
image

না ! আর ডেকোনা তুমি। 
আমি অনেক সাধনায় প্রতিনিয়ত,
 তোমারই দেয়া বিরহী কষ্টগুলো 
নিংড়ে নিংড়ে ব্যাথার নির্যাস পান করে, 
তোমার কাছ থেকে নিজেকে টেনে বের করেছি।
    তুমি কি তা ভুলে গেছো ? 
এখনও সর্বাঙ্গে ব্যাথা সেই প্রদাহে। 
      মনে হচ্ছে, হৃদপিণ্ডটার গতি নেই,
 এখন আর ঢাকঢাক শব্দে মুখরিত হয় না। 
 বুঝতে পারিনা বেঁচে আছি নাকি মৃত ! 

তুমি কি জানো ?
শুধু তোমাকে ভোলার জন্য 
কতটা নোনা জলের সাগর পাড়ি দিয়েছি 
অন্ধকার রাতে , তুমি শুনলে শিউরে উঠবে।
 তোমাকে চোখের আড়াল করার জন্য 
বহুদিন সুর্যের আলোয় বাহির পানে চাইনি। 
  আর চাইনা আমি 

সেই দিন বারবার ফিরে আসে নতুন করে।  
আর চাইনা আমি। 
না, আর ডেকোনা তুমি ! 
কেনো ডাকো? তুমি ডাকলে আমি অস্হির হই। 
তুমি ডাকলে সাড়া দিতে বাধ্য হই, 
এতোটা কঠিন না হলেই কি নয়? 
এসোনা,  আর ফিরে এসোনা ।  
আমাকে মুক্তি দাও, 
তোমার ঐ বিভীষিকা ময় প্রেমের আতংক থেকে। 
আমি একটু নিজের মতো বাঁচতে চাই।  
ভাবনাহীন যন্ত্রণাহীন অপেক্ষাহীন উদ্বীগ্নহীন ভাবে।  
এবার শুধু নিজেকে নিয়ে পথ চলা, 
একা, একলা আমি থাকতে চাই। 
না, আর ডেকোনা তুমি!