মহেশখালী থানা পুলিশের সফল অভিযান,কাসের হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে ১ নারীসহ ৫ আসামী আটক

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৪-২৪ ২২:৫৭:০৭
image

মহেশখালী উপজেলার কুতুবজোমে মোঃ আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় খুনে অভিযুক্ত  গফুর মিয়া ও তার দুই পুত্র এক নারীসহ পাঁচজনকে পেকুয়ার উপজেলার উজানটিয়া থেকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
২৪ শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে চকরিয়ার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গফুর মিয়া ছাড়া গ্রেফতার অন্য ৪ আসামী হলেন তার পুত্র শাহেদ ও সাজ্জাদ হোসেন এবং গফুর মিয়ার চাচাতো বোন শবে মেহরাজ, মোঃ আলমগীর।  মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। 
তিনি জানান- তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পেকুয়ার উজানটিয়ায় এ খুনের ঘটনায় হওয়া মামলার একাধিক আসামী'র অবস্থান নিশ্চিত হওয়া যায়। 
সে মতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে এস আই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম পেকুয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে অভিযান চালায়। 
অভিযানে ঘটনায় প্রধান অভিযুক্ত গফুরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা মহেশখালী থেকে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই বাড়িতে অবস্থান নেয়। 
গ্রেফতারের পর আসামীদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। 
গত ২৩ শে এপ্রিল সকালে ফিশিং বোটের শ্রমিকের দাদন এর টাকার বিষয় নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি নিয়ে দিনদুপুরে বাড়িতে ডুকে স্থানীয় গফুর মিয়ার  পুত্র শাহেদ খাঁনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত মধ্যেযোগীয় কায়দায় ফিশিং বোট শ্রমিক মোঃ কাসেমকে   কুপিয়ে খুন করে।
এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আকতার বাদী হয়ে  মহেশখালী থানায় ১টি হত্যা মামলা দায়ের করে।