রোজী আফসারী। যিনি রোজী সামাদ নামেও পরিচিত। পুরো নাম শামীমা আক্তার রোজী। পিতা ছিলেন সরকারি কর্মকর্তা সৈয়দ ওয়ালিউল্লাহ।
যিনি পর্দায় বড় ভাবি অথবা করুণাময়ী মায়ের চরিত্রেই সকলের হৃদয়ের আসনে অধিষ্ঠিত।
১৯৬৪ সালে জিল্লুর রহিমের 'এইতো জীবন' চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি ভুবনে অভিষেক ঘটে তাঁর।
জন্ম ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায়।
বাংলাদেশি সিনেমার 'সুবর্ণ যুগ'খ্যাত সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জনপ্রিয় ও বলিষ্ঠ অভিনেত্রি হিসেবে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্রি।
তাঁর শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো - সূর্য গ্রহন, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, লাঠিয়াল প্রভৃতি।
তাঁর অভিনয় ব্যাপক দর্শক নন্দিত হয়। পর্দায় তাঁর অনন্য উপস্থিতি প্রায়ই ছায়াছবির প্রধান আগ্রহের বিষয় ছিল।
প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত 'সঙ্গম', 'পুনম কি রাত'সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে।
তাঁর অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, দেবর, প্রতিকার ইত্যাদি।
তাঁর সর্বশেষ অভিনীত ছবি 'পরম প্রিয়' ২০০৫ সালে মুক্তি পেয়েছিল।
গুনী এই অভিনেত্রি ২০০৭ সালের ৯ মার্চ চলে যান না ফেরার দেশে। শ্রদ্ধাঞ্জলি রোজী ভাবি।