রী তা রা য়

  • শেষ হয়
  • ২০২৫-০৪-২৩ ১২:০৮:৫২
image

প্রেম ও একদিন শেষ হয়,শিশিরের শব্দের মতন
অনুভূতিগুলো বিবর্ণ হয়,মরা ঘাসেের  মতন।
প্রেমিকার কাজলনয়ন হয় বিবর্ণ ধূসর
নিজেরই ভার বহনক্ষমতা হয় দুষ্কর।
পাতাগুলি ছন্দময় করে কোলাহল
জীবন জীবনের মতই যেন গাঙের জল।
লক্ষ্মী পেঁচা আজো ডাকে ব্যাকুলিত সুর
জীবন যেমন সহজ,তেমনি বন্ধুর।

আঁকাবাঁকা পথ বেয়ে বয়ে চলে জীবন
প্রেমতরে ব্যাকুলিতা করে আনচান।
প্রেম হয় শেষ দেখ, জীর্ণ কুটিরের চালের মতন
জীবন নয় জীবন যেন হয় ছন্দপতন।