স্মৃতির পাতা থেকে
- শাহিদা ইসলাম
-
২০২৩-০৮-০৯ ০৯:১৭:৩৭
কালিম্পং পাহাড়ের আঁকাবাকা পথ পেড়িয়ে নেমে গেলাম এক মন্দিরে, চমৎকার প্রাকৃতিক পরিবেশ, চার পাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম,যেদিকেই তাকাই সবুজের সমারোহ।
তুমি যাকে পেতে সামনে বলতে এক্সকিউজ মি. একটা ছবি তুলতে হেলফ করবেন।তুমি প্রকৃতি ভালোবাসতে আমি আজও প্রকৃতির মাঝে তোমাকে খুঁজে ফিরি।
তোমার বিনয় নমনীয়তা, ভদ্রতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তুমি চলে গেলে সব ছেড়ে নিজের দেশে।তুমি কি জানো এ-ই স্মৃতি আমার বুকে কতটা ব্যাথিত করে।যেমন বুকের ভেতর হাতুড়ি পেটানোর মত হৃদ স্পন্দন হয়।
জীবন থেমে থাকে না নদীর স্রোতের মত বহমান।
তুমি রেখে গেছ লক্ষ কোটি স্মৃতি।আজও বুকে ধারণ করি তোমার স্মৃতি বিজরিত সব কিছু।
নাতি,নাত্নি আমার বাঁচার প্রেরণা। ওদের নিয়ে মেতে থাকি দিনের পুরোটা সময়।
আমি জানি তুমি বেহেস্তের শ্রেষ্ঠ ফুল বাগানে শায়িত আছো, ভাল থেকো,তোমার সুখেই আমার সুখ।সারা জীবন এটাই ছিল আমার চাওয়া, তোমার কষ্ট হোক এমন কাজ আমি করি নাই.করব না।