চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পূর্ব শত্রæতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রæপের উত্তেজনার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত: ৩ জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অবিস্ফোরিত ২টি ককটেল। প্রত্যক্ষদর্শী,স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২২এপ্রিল) রাত ৯টার দিকে শহর কেন্দ্রের ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রæপ। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় প্রতিপক্ষ বেলাল গ্রæপের সাথে একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী অস্ত্র সজ্জিত মিলু গ্রæপের ৫০/৬০ জন লোক এ ঘটনা ঘটিয়ে শহরে আতংক ও ত্রাস সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণে আহত হয় নিমতলা এলাকার ফুটপাতে শরবত বিক্রেতা শাহ জামাল(৪২), নিমতলা মোড়ে ঢাকা বিরানী হাউস নামে একটি দোকানে খাবার ক্রয় করতে আসা চাঁপাইনবাবগঞ্জে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী ও বগুড়া সদরের চকসূত্রাপুর এলাকার গোপাল হরিজনের ছেলে রনি হরিজন(৩২) এবং শহরের হুজরাপুর মহল্লার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যূৎ চৌধুরী(২৫)। এদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণে বিরানী হাউসের পাশের সূচনা স্টুডিও নামের একটি দোকানের দুটি কম্পিউটার চুরমার হয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার পরপরই থানার একাধিক টহল পুলিশ দল, গোয়েন্দা পুলিশ ও উর্ধতণ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। প্রাথমিকভাবে ঘটনার সাথে কোন রাজনৈতিক সংশ্লিস্টতা পাওয়া যায়নি উল্লেখ করে ওসি আরও বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকিয়াধীণ।