সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২২ ১৮:১০:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের সাথে বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(২১ এপ্রিল) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানীকারক গ্রæপের  আয়োজনে গ্রæপের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
গ্রæপের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,  গ্রæপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন,সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা কবিরুল ইসলাম খান, মহদিপুর সিএ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের জগন্নাথ ঘোষ,মহদিপুর রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ সহ দুই দেশের ব্যবসায়ীরা।
সভায় দু’বন্দরের মধ্যে ব্যবসা বানিজ্য সম্পর্কিত সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ীরা।