এ এ ম আ ব্দু ল্লা হ আ বু

  • জীবন-সত্য
  • ২০২৫-০৪-২২ ১৬:১৫:৫৯
image

দুয়ার খুলে মুখিয়ে আছো -
প্রহর গোনো কোন তরাসে !
চালশে চোখে সময় বাছো,
আঁচল ওড়ে বাও বাতাসে।

কার আঁচলে পড়লো বাঁধা;
কোন সুদূরে নতুন নীড়ে !
বৃথাই কেবল সাধ্যি-সাধা -
গেলে কি আর আসেন ফিরে !

দুয়ার খুলে মুখিয়ে আছো;
আসবে কি কেউ গেছে বলে ?
চালশে চোখে সময় বাছো -
তেমন কি কেউ গেছে চলে ?

সত্য কেবল আসা-যাওয়া;
আজ এখানে কাল সেখানে !
সত্য,সে তো উড়াল হাওয়া -
'জীবন-সত্য ' জীবন জানে।