ড. সা'দত হোসাইন একজন সাবেক আমলা এবং দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' এর নবম চেয়ারম্যান।
এছাড়া তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান তথা বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সা'দত হোসাইন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ এর প্রবাসী বাংলাদেশ সরকারে তিনি কাজ করেছেন।
চাকুরি জীবনে তিনি সততা, কর্মদক্ষতা, নিরপেক্ষতা ও চারিত্রিক দৃঢ়তার জন্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। তিনি ছিলেন নিয়মানুবর্তী ও নীতিপরায়ণ।
জন্ম ১৯৪৬ সালের ২৪ নভেম্বর
নোয়াখালী
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৮৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ১৯৭০ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন।
১৯৭১ সালে তাঁর নড়াইলে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়।
তিনি এপ্রিল মাসে ভারত গমন করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারে যোগ দেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে তাঁর গ্রন্থ 'মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ মাওলা ব্রাদার্স কর্তৃক ২০১২ সালে প্রকাশিত হয়।
তিনি ২০০২-২০০৫ মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে যথারীতি অবসর গ্রহণ করেন।
২০০৭ সালে তিনি বাংলাদেশ পাবলিক কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্তি লাভ করেন এবং ২০১১ পর্যন্ত এ পদের দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেছেন। চাকুরি জীবনের শেষ পর্যায়ে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ছিলেন বাংলাদেশ বেতারের ডিজি।
অবসর জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো - 'ছেঁড়া কথার উড়াল ফানুস', 'নীচু স্বরে উঁচু কথা', 'স্মৃতি-প্রীতির সজীব পাতা', 'রুক্ষ সূক্ষ্ম হীরা মুক্তো'। এছাড়া তার একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়।
২২ এপ্রিল ২০২০ সালে দেশপ্রেমিক এই বীর মুক্তিযোদ্ধার জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।