জা য়ে দ সা নি

  • স্মৃতিচিহ্ন নেই
  • ২০২৫-০৪-২২ ১২:৩৫:১২
image

সমুদ্রের পাশ দিয়ে হেটে গেলেও 
কিছুক্ষণ থেকে যায় পদচিহ্ন

আর আমি তোমার মধ্যে দিয়ে চলে 
গেলাম এতটা দিন, মেহেনাজ। 
তবুও জীবন জুড়ে কেবলই দেখি 
স্থবিরতা। 

কোথাও কোনো পদচিহ্ন নেই 
স্মৃতিচিহ্ন নেই।