মানুষ সবই ভুলে যায়
ভীষণ ক্লান্তির মতো করে।
আজকের কথা গতকাল হয়ে যায়।
তারপর ধীরে ধীরে সব
আনন্দ দিন ভুলতে থাকে।
একদিন নাম আর মনে পড়েনা।
ক্ষণ মনে পড়েনা। সবই দুঃখ সুখ কে
ছুঁয়েও পাশ কাটিয়ে যায়!
বেদনাগুলো সয়ে যায় ,
সরে যায় ভিন্নতায়
নতুন দিনের আশায়।
মনে জাগ্রত থাকে আজকের বেঁচে থাকা।
ভালো থাকার আশ্বাস স্বপ্ন দেখায়।
মানুষ ভালো থাকতে চায়
তাইতো মানুষ ভুলে যায়
কি হারালো আর কি চেয়েছিলো…