বাঙ্গালীর স্বভাবের চিরাচরিত ধরন
মৃত্যূর পর গুণীর কদর জানায় সন্মান,
দেশ ও দশের তরে যারা করে আত্মনিবেদন
তাদের কথা কেউ ভাবেনা করেনা টুশব্দ উচ্চারণ।
জীবিতকালে নেয় না কেহ খোঁজ খবর
স্বাচ্ছ্বন্দে স্বসন্মানে বেঁচে থাকার অধিকার,
পাল্টে গেছে সময় পাল্টে গেছে মূল্যবোধ
সততা নিষ্ঠা মানবিক ভাবনা এখন অপরাধ।
সবাই যেন হয়ে গেছি মেরুদন্ডহীন
সর্বত্র দলবাজ চাটুকারদের আস্ফালন
নির্মোহ্ গুণীদের তরে নাই শ্রদ্ধাবোধ সন্মান,
একদা যারা ক্ষমতায় ছিলেন অথবা যারা আসবেন
এসব ভাবেন না, সব মুদ্রার এপিট ওপিঠ এক সমান।
সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য নেই জানার
রক্তে মজ্জাগত- ঘুস দূর্নীতি অনিয়ম দূর্বৃত্তাচার,
জনগন যেন হয়ে গেছে নির্মোহ উদাসীন নির্বিকার
হবে কি বোধোদ্বয় করিবে আদর্শে প্রতিশ্রুতি অঙ্গীকার।